Monday, July 28, 2014

আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর ঢাকাসহ সারাদেশে ঈদ আনন্দ শুরু করে দিয়েছে ঈদ প্রিয় মানুষ।

আজ (সোমবার) বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সন্ধ্যা সোয়া ৭ টায় জাতীয় চাঁদ দেখা কমিটি একটি বৈঠক করেন। বৈঠক শেষে চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ঘোষণা দিয়েছেন চাঁদ দেখা গেছে আগামীকাল ঈদ।

চাঁদ দেখা কমিটি ঈদের ঘোষণা দেয়ার সাথে সাথেই আনন্দ উল্লাস শুরু করেছে দেশবাসী। রাজধানী বিভিন্ন স্থানে আতশবাঁজি ফুটিয়ে ঈদের জানান দিচ্ছে তরুন সমাজ।

রাজধানীর পাড়া-মহল্লা শুরু হয়ে গেছে ঈদের দিন  কে কোথায় যাবে। ঈদে কে কোন পোষাক পড়বে।কোথায় নামাজ পড়বে। কার কার সঙ্গে দেখা করবে। দূরের বন্ধুদের ফোন করে কিংবা এসএমএসের মাধ্যমে ইতোমধ্যে ঈদের বার্তা পৌঁছে দেয়া শুরু করেছে।
 
আর সকলের জন্য আমরা নিউজ সান পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ইদ-উল-ফিতর এর শুভেচ্ছা।
কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ৩০জন অ্যাথলেট ১০টি ইভেন্টে অংশ নেয়। তবে পদক জয়ের আশা ছিল কেবল শ্যুটিংয়ে। এবার সেই শ্যুটিং থেকেই প্রথম সাফল্য পেল বাংলাদেশ। কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে শুক্রবার ১০মিটার এয়ার লাইফেলে রৌপ্য জিতেছেন বাংলাদেশের শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি।
এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন ভারতের অভিনব বিন্দ্রা। ভারতের বিন্দ্রা ২০৫.৩ স্কোর করে স্বর্ণ জিতে নেন। বাংলাদেশের আব্দুুল্লাহ হেল বাকি ২০২.১ স্কোর করে রৌপ্য জেতেন। অন্যদিকে ইংল্যান্ডের রিভার্স ১৮২.৪ স্কোর করে ব্রোঞ্জ পদক জেতেন।

শ্যুটিংয়ে বাংলাদেশ থেকে পুরুষ ও মহিলা বিভাগে এবার মোট ৮জন অংশ নিচ্ছেন। এরা হলেন আবদুল্লাহ হেল বাকি, রাবিব হাসান মুন্না, ইকবাল ইসলাম, নুরুদ্দিন সেলিম, সৈয়দা সাদিয়া সুলতানা, শারমিন আক্তার রত্না, আরমিন আশা ও আরদিনা ফেরদৌস।
রাজধানীর রায়েরবাজারে সাদেক খান সড়কে এক সেলুনে রহস্যজনক বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সকাল পৌনে ৭টার দিকে নুপুর হেয়ার স্টাইলে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- সেলুনের মালিক নুপুর মজুমদার (২৮), কর্মচারী গৌতম মজুমদার (২৪) ও কাস্টমার তানিম (১৯) ও জসিম (২৬)।  আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সেলুন মালিক নুপুর মজুমদার জানান, সকালে হঠাৎ বিকট শব্দ হয়। তারপর সেলুনের গ্লাস ও আসবাবপত্র ভেঙে যায়। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এতে আগুনে চারজনের শরীর পুড়ে যায়। 
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মী হাসিবুর রহমান জানান, অগ্নি নির্বাপক কর্মীরা পৌঁছানোর আগেই সেলুনের আগুন নিভে যায়। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর একটি শুভেচ্ছা কার্ড রবিবার খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি জানান, বিকাল সোয়া চারটার দিকে প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা শেখ আক্তার হোসেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দেন। খালেদা জিয়ার একান্ত সহকারী শিমুল বিশ্বাস শুভেচ্ছা কার্ডটি গ্রহণ করেন বলেও জানান তিনি।

এছাড়া রওশন এরশাদকেও পৃথকভাবে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা দুপুরে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের বাসায় ঈদ কার্ড পৌঁছে দেন। রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ কার্ড গ্রহণ করেন বলে প্রেস সচিব জানান।
এর আগে শনিবার খালেদা জিয়ার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছাবার্তা পাঠানো হয়।

ওই দিন সকাল ১১ টায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে পাঠানো হয় ঈদকার্ডটি।

খালেদা জিয়ার পক্ষে সেটি পৌঁছে দেন বিএনপির দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি এবং আসাদুল করিম শাহীন।
বিএনপির প্রাক্তন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের আজকের এই দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রাক্তন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার ও আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে শিবপুরের ধানুয়া গ্রামে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ। বিকেলে শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে স্মরণসভা, মিলাদ ও ইফতার মাহফিল।

উল্লেখ্য, আবদুল মান্নান ভূঁইয়া ১৯৪৩ সালের ১ মার্চে মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের আসাদনগর গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি শিবপুর উপজেলার মাছিমপুরে।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৭৮ সালে মান্নান ভূঁইয়া ইউনাইটেড পিপলস পার্টির (ইউপিপি) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮০ সালে তিনি ইউপিপি থেকে বিএনপিতে যোগ দেন। পরে তিনি কৃষক দলের আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১১ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন তিনি।

মান্নান ভূঁইয়া নরসিংদী-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১/১১'র পটভূমিতে তার বিতর্কিত কর্মকান্ডের জন্য দল থেকে ছিটকে পড়েন। সর্বশেষ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। তিনি ১৯৯১ সালে বিএনপি সরকারের শ্রম ও জনশক্তি এবং পরবর্তী সময়ে কৃষি ও খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে জোট সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ছিলেন তিনি।
পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনে ঈদ জামাত অনুষ্ঠানের জন্য জাতীয় ঈদগাহ ময়দানসহ রাজধানী ঢাকার ৩৬৬টি ঈদগাহ ময়দানের প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

ঢাকা:
সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রদান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, বিচারপতি, মন্ত্রী, এমপিসহ দেশের বিশিষ্টজনরা এখানে ঈদের নামাজ আদায় করে থাকেন। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ ১০টায়, পঞ্চম ও শেষ জামাত সকাল ১১টায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্র জানায়, জাতীয় ঈদগাহসহ প্রতিবছর রাজধানীতে ৩৬৬টি ঈদ জামাতের ব্যবস্থা করা হয়ে থাকে। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে ২২৬টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ১৪০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবে এবার রাজধানীতে ঈদের জামাত বাড়তে পারে বলে জানা গেছে। চট্টগ্রাম মহানগরীতে এবার ১৫৩টি ঈদ জামাত অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া দেশের প্রধান প্রধান বিভাগীয় ও জেলা শহরের ঈদ জামাত অনুষ্ঠানে ঈদগাহ ময়দান প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে।

ঢাকার মসজিদগুলোতে ঈদ জামায়াতের সময়সূচি:

ঢাকার ৩৬৬টি ঈদ জামাত স্থানীয়দের সুবিধা অনুযায়ী অনুষ্ঠিত হবে। এসব ঈদ জামাতের উল্লেখযোগ্য ঈদ জামাতের সময়সূচি দেয়া হলো।
সকাল সাড়ে ৭টার ঈদের জামাত অনুষ্ঠিত হবে পুরান ঢাকার লক্ষ্মীবাজারস্থ মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ, দক্ষিণ মুগদা ব্যাংক কলোনীস্থ রসুলবাগ জামে মসজিদ।
সকাল ৮টার ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনস্থ দক্ষিণ প্লাজা, ধানমন্ডি ঈদগাহ্ ময়দান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ (১ম জামাত), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠ ও শহীদুল্লাহ হল লনে ঈদ জামাত, পশ্চিম আগারগাঁও শেরেবাংলানগরস্থ দারুল ঈমান জামে মসজিদ, দক্ষিণ বাসাবো কদমতলা সংসদ সংলগ্ন বালুর মাঠ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ, নয়াপল্টন জামে মসজিদ, ধানমন্ডি এলিফেন্ট রোডস্থ এরোপ্লেন মসজিদ, কারওয়ান বাজারস্থ আম্বর শাহী মসজিদ, মিরপুর ১১নং সেকশনস্থ বাইতুল ফালাহ মসজিদ কমপ্লেক্স (১ম জামাত), গেন্ডারিয়া ধুপখোলার ইস্ট এন্ড ক্লাব ময়দান, বনানী জামে মসজিদ (১ম জামাত), সায়দাবাদের চিশ্তীয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদ, দেওয়ানবাগ শরীফের বাবে রহমত (১ম জামাত)।
মসজিদ বায়তুশ শরফ ফার্মগেট, সাভার হাই স্কুল মাঠে কেন্দ্রীয় ঈদ জামাত, গাজীপুরে বসুগাঁও মীর বাড়ি ঈদগাহ ময়দান ও মিরের বাজার জামে মসজিদ, আশুলিয়ায় গণকবাড়ীস্থ বালিভদ্রবাজার জামে মসজিদ, ঢাকা রেলওয়ে স্টেশন প্লাটফর্ম, লক্ষ্মীবাজারস্থ নূরানী জামে মসজিদ, পল্লবী মিল্কভিটা রোডস্থ আল-আরাবিয়া জামে মসজিদ ও বাহরুল উলুম মাদ্রাসা কমপ্লেক্স, মোহাম্মদপুর বাবর রোডস্থ বাইতুত তাইয়্যেব জামে মসজিদ, মোহাম্মদপুর মাদরাসা রোড জয়েন্ট কোয়ার্টারস্থ মসজিদ-এ-তৈয়্যেবিয়া, কলাবাগান বশিরউদ্দিন রোড জামে মসজিদ, দক্ষিণ মুগদা ব্যাংক কলোনীস্থ রসুলবাগ জামে মসজিদের ঈদ জামাত সকাল সাড়ে ৮টার অনুষ্ঠিত হবে ।
সকাল পৌনে ৯টার সকাল সাড়ে ৮টার ঈদের জামাত অনুষ্ঠিত হবে মিরপুর পাইকপাড়া সড়ক গবেষণাগার জামে মসজিদ, ২/২ দারুস সালাম মিরপুর ফুরফুরা দরবারে মারকাজে ইশাআতে ইসলাম মসজিদের ঈদ জামাত।
কাজলারপাড় জেনিথ প্যাকেজিং সংলগ্ন বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদ জামাত, গাজীপুরের মাঝুখান ঈদগাহ ময়দান, পূর্বগ্রাম ভাওয়ালিপাড়া ঈদগাহ ময়দান (কবরস্থান সংলগ্ন), পুরাতন ঢাকার আরমানিটোলা মাঠ, মিরপুর ১১নং সেকশনস্থ বাইতুল ফালাহ মসজিদ কমপ্লেক্স (২য় জামাত), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ (২য় জামাত) সকাল ৯টার ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৯টার ঈদ জামাত অনুষ্ঠিত হবে মোহাম্মদপুর মাদরাসা রোড জয়েন্ট কোয়ার্টারস্থ মসজিদ-এ-তৈয়্যেবিয়া (২য় জামাত), দেওয়ানবাগ শরীফের বাবে রহমত (২য় জামাত), বনানী জামে মসজিদ (২য় জামাত)।
এছাড়া সায়দাবাদ আরজু শাহ দরবার শরীফ বড় জামে মসজিদে তিনটি জামাত হবে। প্রথমটি ৮টায়, এরপর ৯টা ও ১০টায়। দেওয়ানবাগ শরীফের বাবে রহমতে তৃতীয় জামাত হবে সকাল ১০টায়। বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর ও বনানী দরবার শরীফে ঈদ জামাত হবে সকাল ১০টায়।

চট্টগ্রাম:
চট্টগ্রামে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া ৮টায় ও পৌনে ৯ টায় নগরীর জমিয়তুল ফালাহ ময়দানে। এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে সকাল সাড়ে ৮টায় । তবে বৃষ্টি হলে সংলগ্ন জিমনেশিয়ামে এ নামাজ অনুষ্ঠিত হবে।
বাঁকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে সকাল ৮ টায়, লালদীঘি ময়দানে সকাল সাড়ে ৮টায় এবং জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল সোয়া ৮টায়। বৃষ্টি হলে মাঠের পরিবর্তে সংলগ্ন মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে ঈদ জামাত হবে।

রাজশাহী:
হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায়। বৃষ্টি হলে হয়রত শাহ্ মখদুম (রহ.) দরগা মসজিদে। এখানে ইমামতি করবেন জামিয়া ইসলামীয়া শাহ্ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শাহাদৎ আলী। এছাড়া দ্বিতীয় ইমাম হিসেবে বয়ান করবেন নগরীর রহমানিয়া মাদ্রাসার মুহতামিম ড. মাওলানা ইমতিয়াজ। মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দান এবং সাহেব বাজার বড় রাস্তায় সকাল ৮.৩০ মিনিটে। স্থানীয় সূত্রে এতথ্য জানানো হয়েছে।সূত্র মতে, সকাল ৭টায় নওদাপাড়া আমচত্বর আহলে হাদীস মাদ্রাসা ময়দানে; ৭টা ৪৫ মিনিটে উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহে ও কাশিয়াডাঙ্গা ঈদগাহে; সকাল ৮টায় বুলনপুর ঈদগাহে; রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, উপ-শহর মসজিদ-ই-নূর ঈদগাহে, কয়েরদাঁড়া ঈদগাহে, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহে, মির্জাপুর পূর্ব পাড়া ঈদগাহ, সপুরা শাহী জামে মসজিদে, বিএডিসি ঈদগাহ, রামচন্দ্রপুর মহলদার পাড়ায়, বালিয়াপুকুর জামে মসজিদে, মোহনপুর ঈদগাহে, গোলজারবাগ ঈদগাহে; ৮টা ১৫ মিনিটে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে (তেরখাদিয়া); শিরোইল সরকারি হাইস্কুল ময়দানে, হাজী লাল মুহাম্মদ ঈদগাহে, ডিঙ্গাডোবা ঈদগাহে, শিরোইল স্কুল ঈদগাহে, ৮টা ৩০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে; রাজশাহী জজ কোর্ট ঈদগাহে, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহে, রায়পাড়া বসরী ঈদগাহে, কাঁঠালবাড়িয়া ঈদগাহে, রায়পাড়া ঈদগাহে, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহে, শালবাগান গণপূর্ত মাঠে, মোল্লাপাড়া ঈদগাহে, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহে, কোর্ট বুলনপুর ঈদগাহে, খোজাপুর গোরস্থান ঈদগাহে, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহে, জাহাজঘাট মোড় ঈদগাহে, খোজাপুর ১নং ঈদগাহে, পাঁচানী ঈদগাহে, সাতবাড়িয়া ঈদগাহে, বিনোদপুর আহলে হাদীস জামে মসজিদে, শহীদবাগ জামে মসজিদে, মালদা কলোনী ঈদগাহে, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায়, মেহেরচন্ডি বুধপাড়া কেন্দ্রীয় ঈদগাহে, ধরমপুর মধ্যপাড়া ঈদগাহে, চৌদ্দপাই মোড় ঈদগাহে, রানীনগর খাদেমুল ইসলাম স্কুল এন্ড কলেজে, তালাইমারী বাজারে, রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে, নিউমার্কেট ঈদগাহ, লোকনাথ হাই স্কুল মাঠ, বহরমপুর আনোয়ারা প্রাইমারী স্কুল মাঠে, সকাল ৯টা কাজলা ঈদগাহে, ডাঁশমারী পূর্বপাড়া ঈদগাহে, ফিরোজাবাদ ঈদগাহে।

খুলনা:
সাড়ে আটটায় খুলনা সার্কিট হাউজ মাঠে। খুলনা টাউন জামে মসজিদে সকাল সাড়ে নয়টায়। আবহাওয়া খারাপ থাকলে সকাল সাড়ে আটটায়, সকাল সাড়ে নয়টায় এবং সকাল সাড়ে ১০টায় টাউন জামে মসজিদে।

বরিশাল:
ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এছাড়া নগরীর ৬টি মসজিদ ও ঈদগাহ মাঠে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরীতে সর্বশেষ ঈদের জামাত সকাল সাড়ে ১০ টায় বায়তুল মোকারম জামে মসজিদ ও জামে এবায়েদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এখানকার ইমাম সমিতি।
নগরীর কেন্দ্রীয় জামে কসাই মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮ টায় ও দ্বিতীয় জামাত সকাল ১০টায়, জামে এবায়েদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল ৯ টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ১০ টায়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮ টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯ টায়, বায়তুল মোকাররম জামে মসজিদে প্রথম জামাত সকাল ৯ টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ১০ টায়, সাগরদী মাদ্রাসা ময়দানে প্রথম জামাত সকাল ৮ টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮ টা ৪৫ মিনিটে, হদুয়া দরবার শরীফে প্রথম জামাত সকাল সাড়ে ৮ টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯ টায়।
নগরীর বাইরে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা ময়দানে সকাল ৯টায়। এছাড়া নগরীর মসজিদগুলোর মধ্যে সকাল ৮ টায় জেল গেট জামে মসজিদ, হরিনাফুলিয়া মাদ্রাসা ময়দান ও এরশাদুল উলুম জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮ টায় ফকির বাড়ি জামে মসজিদ, মেডিক্যাল জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ কালীজিরা, নথুল্লাবাদ মাদ্রাসা মসজিদ, নূরিয়া স্কুল ঈদগাহ ময়দান, কালুশাহ সড়ক জামে মসজিদ, ওয়াপদা জামে মসজিদ, সাগরদী বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় বরিশাল ল'কলেজ জামে মসজিদ, কাউনিয়া সোলেমানিয়া জামে মসজিদ, গোরস্থান ঈদগাহ মাঠ, পোর্ট রোড জামে মসজিদ, ব্রাউন্ড কম্পাউন্ড জামে মসজিদ, গুটিয়া জামে মসজিদ, হাটখোলা জামে মসজিদ, নেছারাবাদ দরবার ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

গাজীপুর:
প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায় ভাওয়াল রাজবাড়ি মাঠ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এ ছাড়া সকাল সাড়ে আটটা ও সাড়ে নয়টায় চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে যে সব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- গাজীপুর পুলিশ লাইন ঈদগাহ ময়দান, গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ, ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ ময়দান, বাসন সড়ক ঈদগাহ ময়দান, সালনা ঈদগাহ ময়দান, সালনা মাদ্রাসা ময়দান, সালনা ডাক বাংলো ঈদগাহ ময়দান, বাহাদুরপুর ঈদগাহ ময়দান, পূবাইল ঈদগাহ ময়দান, কোনাবাড়ি পারিজাত ঈদগাহ ময়দান, কাশিমপুর ঈদগাহ ময়দান, ভাওয়াল মির্জাপুর ঈদগাহ ময়দান, পোড়াবাড়ি ঈদগাহ ময়দান, গাছা ঈদগাহ ময়দান, বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদ, মারিয়ালী ঈদগাহ ময়দান, কুমুন ঈদগাহ ময়দান, ইসলামপুর ঈদগাহ ময়দান, বাসন তৈজউদ্দিন ঈদগাহ ময়দান, চান্দপাড়া ঈদগাহ ময়দানে। শ্রীপুরের ওয়ার্দার দীঘি ঈদগাহ ময়দানে সকাল ৯টায়।

রংপুর:
সকাল ৯টায় কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় নগরীর আলমনগরস্থ আফতাবিয়া ঈদগাহ মাঠে (ধলাপীর সাহেবের দরবার শরীফ) এবং সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রায় শতাধিক স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। যে সব স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, রংপুর জিলা স্কুল মাঠ, পুলিশ লাইন ঈদগাহ মাঠ, মুন্সীপাড়া কবরস্থান ঈদগাহ মাঠ, কেরামতিয়া জামে মসজিদ মাঠ, খটখটিয়া ফোরকানিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠ, জুম্মাপাড়া নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠ, কামাল কাছনা জামে মসজিদ মাঠ, রংপুর কারমাইকেল কলেজ মাঠ, মেডিক্যাল কলেজ মাঠ, বাস টার্মিনাল মসজিদ মাঠ, কামারপাড়া ঈদগাহ মাঠ, হারাগাছ ঈদগাহ মাঠ, তাজহাট ঈদগাহ মাঠ, মাহিগঞ্জ শাহী মসজিদ ঈদগাহ মাঠ, গণেশপুর ঈদগাহ মাঠ, মেডিক্যাল পাকারমাথা ঈদগাহ মাঠ, জলকর ঈদগাহ মাঠ, কিশামত বিশু মানজাই মাঠ, বুড়িরহাট ঈদগাহ মাঠ, তালতলা ঈদগাহ মাঠ, পান্ডারদীঘি ঈদগাহ মাঠ, গঙ্গাচড়া উপজেলা ঈদগাহ মাঠ, মিঠাপুকুর উপজেলার রূপসী ঈদগাহ ও চেতনাগঞ্জ ঈদগাহ মাঠ।

সিলেট:
শাহী ঈদগাহ ময়দানে হযরত শাহজালাল (রহঃ) দরগাহ প্রাঙ্গণে হযরত শাহপরান (রহঃ) দরগাহ প্রাঙ্গণে টিলাগড় শাহ মাদানী ঈদগাহে সকাল সোয়া ৮টায়, কুশিঘাটস্থ গাজী বোরহান উদ্দিন (রহঃ) মাজার ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ:
শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহে ৮টা ও ৯টায়। খানপুরে সকাল সাড়ে ৮টা ও ৯টায়। ফতুল্লার কাশিপুর ঈদগাহে সকাল ৭টা ও ৮টায়। বন্দরের নবীগঞ্জ বাগে জান্নাত ঈদগাহে সকাল ৮টা। সোনারগাঁওয়ের মোগড়াপাড়া ইউনিয়নে হাবিবপুর ঈদগাহে সকাল ৯টায়। আড়াইহাজার উপজেলা পরিষদ ঈদগাহ, বিশনন্দীর কড়ইতলা ঈদগাহ, গোপালদী ঈদগাহে সকাল ১০টায়।

পিরোজপুর:
কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ৯টায়। পুরাতন ঈদগাহে সকাল ৮টায়, সকাল ৯টায় পাড়েরহাট রোডের বায়তুল মোকাররম মসজিদ, সুবিধামত সময় মাছিমপুর রোডের বায়তুল আমান মসজিদ, কাশেফুল উলুম মাদ্রাসা, খলিশাখালী মিয়া বাড়ী ঈদগাহ ইত্যাদি মসজিদ ও ঈদগাহ। ভান্ডারিয়ায় তাফছির ময়দান, কাউখালী উপজেলা ঈদগাহ, নাজিরপুর সাতকাছেমিয়া মাদ্রাসা, মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, জিয়ানগর এফ করিম মাদ্রাসা মাঠে উপজেলা পর্যায়ের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ভান্ডারিয়া:
পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়ি জামে মসজিদ ঈদগা মাঠে, ভা-ারিয়া বন্দর তাফছির ময়দান, কাজী বাড়ি, দক্ষিণ শিয়ালকাঠী, পৈকখালী সমিতির হাট ঈদগা মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে।

পিরোজপুর:
সাড়ে আটটায় ছারছিনা দরবার শরীফ, উপজেলা পরিষদ জামে মসজিদ, স্বরূপকাঠি কেন্দ্রীয় জামে মসজিদ, পূর্ব সোহাগদল জামে মসজিদে এবং সকাল ন'টায় ইন্দ্রেরহাট বন্দর জামে মসজিদ ও মিয়ারহাট বন্দর জামে মসজিদে।

দিনাজপুর:
সাড়ে ৮টায় গোর-এ শহীদ বড়ময়দানে অনুষ্ঠিত হবে। দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণ, ঈদগাহ আবাসিক এলাকার মাঠ, পাটুয়াপাড়া, রাজবাড়ী, রামনগর, লালবাগ গোরস্থান সংলগ্ন মাদ্রাসা মাঠ, নিউটাউন তফিউদ্দীন হাই স্কুল মাঠ, পুলিশ লাইন মাঠ, কুঠিবাড়ী বিজিবি মাঠ, কসবা ঈদগাহ মাঠ, কাঞ্চন কলোনী ঈদগাহ মাঠ, মহারাজা স্কুল মাঠ, সুইহারী ঈদগাহ মাঠসহ বিভিন্ন ঈদগাহ মাঠে ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

ফরিদপুর:
আটটায় আলীপুর কবরস্থান জামে মসজিদ চত্বরে। এরপর সকাল সোয়া আটটায় শহরের চর কমলাপুর তাবু মসজিদে। সাড়ে আটটায় কমলাপুর চাঁদমারী কেন্দ্রীয় ঈদগা ময়দান, অম্বিকা ময়দান, জেলা কারাগার ঈদগা ময়দান, শামসুল উলুম মাদ্রাসা, চুনাঘাটা মসজিদ মাদ্রাসা ও বায়তুল মোকাদ্দেম মসজিদে। সকাল পৌনে নয়টায় সরকারি ইয়াছিন কলেজ মাঠ, দরগা মসজিদ ও কমলাপুর মাটিয়া কবরস্থান জামে মসজিদ চত্বরে।

কিশোরগঞ্জ:
প্রধান জামাত সকাল ৯টায় নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় ঈদগা ময়দানে। নীলফামারী পুলিশ লাইন্স মাঠে সকাল সাড়ে ৮টায়। এছাড়াও সকাল ৯টা ১৫ মিনিটে সার্কিট হাউস ঈদগা মাঠ, কুখাপাড়া, ধনীপাড়া ঈদগা মাঠ, বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ঈদগা মাঠে। সকাল ৯টা ৩০ মিনিটে জোরদরগা ঈদগা মাঠ, গাছবাড়ি পঞ্চপুকুর ঈদগা মাঠ ও কলেজ স্টেশন ঈদগা মাঠে। জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলাগুলোর প্রধান ঈদগা মাঠে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারো জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের শবদীগঞ্জ ঈদগা মাঠে।

যশোর:
যশোর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া খারাপ থাকলে ঈদগাহ সংলগ্ন রাস্তায়। আর সেখানেও সম্ভব না হলে যার যার মতো মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এ সময় কোর্ট এবং বালেক্টরেট মসজিদেও জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল পৌনে ৯টায় দড়াটানা মাদ্রাসা মসজিদ, পুলিশ লাইন মসজিদ, চৌরাস্তা জামে মসজিদসহ শহরের প্রধান প্রধান মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য জামাত ঈদগাহ ময়দানের নামাজের পর সুবিধামতো সময়ে অনুষ্ঠিত হবে।

Popular Posts

Recent Posts

Text Widget