কমনওয়েলথ
গেমসে বাংলাদেশের ৩০জন অ্যাথলেট ১০টি ইভেন্টে অংশ নেয়। তবে পদক জয়ের
আশা ছিল কেবল শ্যুটিংয়ে। এবার সেই শ্যুটিং থেকেই প্রথম সাফল্য পেল বাংলাদেশ।
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে শুক্রবার ১০মিটার এয়ার লাইফেলে রৌপ্য
জিতেছেন বাংলাদেশের শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি।
এই ইভেন্টে স্বর্ণ
জিতেছেন ভারতের অভিনব বিন্দ্রা। ভারতের বিন্দ্রা ২০৫.৩ স্কোর করে স্বর্ণ
জিতে নেন। বাংলাদেশের আব্দুুল্লাহ হেল বাকি ২০২.১ স্কোর করে রৌপ্য জেতেন।
অন্যদিকে ইংল্যান্ডের রিভার্স ১৮২.৪ স্কোর করে ব্রোঞ্জ পদক জেতেন।
শ্যুটিংয়ে বাংলাদেশ থেকে পুরুষ ও মহিলা বিভাগে এবার মোট ৮জন অংশ নিচ্ছেন। এরা হলেন আবদুল্লাহ হেল বাকি, রাবিব হাসান মুন্না, ইকবাল ইসলাম, নুরুদ্দিন সেলিম, সৈয়দা সাদিয়া সুলতানা, শারমিন আক্তার রত্না, আরমিন আশা ও আরদিনা ফেরদৌস।

0 comments:
Post a Comment